বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

পল্লীকবির জন্মদিন উদ্‌যাপন: ৬ জেলার কবি পেলেন ‘জসীমউদ্দীন কবিতা পুরস্কার’

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

পল্লীকবির জন্মদিন উদ্‌যাপন: ৬ জেলার কবি পেলেন ‘জসীমউদ্দীন কবিতা পুরস্কার’

পল্লীকবি জসীমউদ্দীনের জন্মজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কবি জসীমউদ্দীন সাহিত্য উৎসব ও পুরস্কার প্রদান ২০২৬’। গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে এই উৎসব সম্পন্ন হয়। অনুষ্ঠানে সাহিত্যকর্মে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন কবিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

​দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন কবি সংসদ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি কবি সাইদা আজিজ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি হারিশ মিজান। লেখক ও গবেষক মোস্তাক আহমদের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক আমির হোসেন।

​আলোচকগণ পল্লীকবির সাহিত্যিক জীবন ও গ্রামীণ জনপদের চিত্রায়নে তাঁর অনবদ্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল বাঙালি, সাংবাদিক অশোক ধর, শফিকুল আলম বাবুল, চঞ্চল মেহমুদ কাশেম, কবি তপন কুমার তপু এবং সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুবর্ণা দাস।

​উৎসবের অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব। সাহিত্যে বিশেষ অবদানের জন্য মনোনীতদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন:

শরীয়তপুর: কবি মেহেদী মিজান
​মাগুরা: কবি তপন কুমার তপু
​ঢাকা: কবি ইলা বিশ্বাস
​চট্টগ্রাম: কবি মুজাহারুল হান্নান
​নরসিংদী: কবি নাদিম মাহমুদ
​ব্রাহ্মণবাড়িয়া: কবি নুরুল্লাহ ফরহাদ

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সব্যসাচী লেখক ফারুক প্রধানের সভাপতিত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাব্য জলসা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাহিত্য সম্পাদক ইকবাল হোসেন।

​অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সুমাইয়া আক্তার, জাকিয়া সুলতানা, ওসমান গনি, আব্বাস আবুল কালামসহ আরও অনেকে। পল্লীকবির কালজয়ী গানগুলো গেয়ে শোনান কণ্ঠশিল্পী পরিমল চন্দ্র অধিকারী, নাদিরা খানম, রওশন আরা ও হাসিনা দেওয়ান। এ সময় সংগঠনের প্রচার সম্পাদক নিত্যানন্দ বিশ্বাস, দপ্তর সম্পাদক ফরহাদ সিকদার ও সাহিত্য গবেষণা সম্পাদক কবিওয়ালি জসিমসহ বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1388 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins