বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

আগামীকাল ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে নরসিংদীর বিস্তীর্ণ এলাকা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

আগামীকাল ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে নরসিংদীর বিস্তীর্ণ এলাকা

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ ও বিদ্যুৎ লাইন স্থানান্তরের লক্ষ্যে আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) নরসিংদীর বড় একটি অংশে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগের এজিএম (ইএন্ডসি) স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ০৮:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিডারে শাটডাউন কার্যকর থাকবে। সড়ক সম্প্রসারণের কাজ চলাকালীন ঠিকাদার কর্তৃক লাইন স্থানান্তরের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​নোটিশ অনুযায়ী, চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশনের আওতাধীন শিবপুর, বাগহাটা ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার এবং ইটাখোলা সুইচিং স্টেশনের আওতাধীন মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া শিলমান্দী উপকেন্দ্রের অধীনে শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ পাওয়া যাবে না।

​কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে নেওয়া এই সাময়িক শাটডাউনের ফলে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। কাজ শেষ হওয়া মাত্রই এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1388 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins