বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার 

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার 

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর আজিমুল কাদের ভুঁইয়া নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা হতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আজিমুল কাদের ভুঁইয়া (৪০) বাজনাব ইউনিয়নের বাঘবের গ্রামের মৃত মান্নান ভুঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) বেলাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের ভাগ্নে মো. উমর ফারুক।

বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা একটি ডোবায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমুল কাদের ভুঁইয়া তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানতেন না নিহতের পরিবার। নিখোঁজের পর থেকেই পোল্ট্রি খামারের ওই দুই শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ওই খামারে থাকা সব মুরগিও উধাও হয়।

বেলাব থানার পুলিশ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins