সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেফতার, নিয়মিত টহলে তৎপর জেলা পুলিশ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   প্রিন্ট  

নরসিংদীতে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেফতার, নিয়মিত টহলে তৎপর জেলা পুলিশ

নরসিংদী জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশ উদ্ধারজনিত ও নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত ১৯ জন আসামিকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান-এর নির্দেশনায় জেলার সব থানা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলমান অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়, যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত ছিলেন।

এছাড়াও, মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ।

পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানিয়েছেন, জেলার প্রতিটি থানায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]