বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মোস্তাকিম মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মোস্তাকিম মিয়া ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরশাদ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হলেও কতজন আহত হয়েছেন প্রাথমিকভাবে তা জানা যায়নি। সংঘর্ষের সময় মোস্তাকিম মিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে নিহত মোস্তাকিম কোনো গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেছে তার পরিবার।

নিহতের মা শাহানাজ বেগম গণমাধ্যম কে জানান, আজ সকাল ৬টার দিকে তিনি ঘুম থেকে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় বাড়ির পাশের সড়ক দিয়ে এসে দুর্বৃত্তরা ঘরের পাশ থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার ছেলে মোস্তাকিম গুলিবিদ্ধ হয়।

তিনি আরও জানান, তার স্বামী মাসুদ মিয়া প্রবাসে থাকেন। তিন ছেলের মধ্যে বড় ছেলে বিদেশে কর্মরত এবং ছোট ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। তাদের পরিবার কোনো দল বা গ্রুপের সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি মোস্তাকিমকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ সকালে মোস্তাকিম নামে গুলিবিদ্ধ এক কিশোরকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কোনো প্রাণের স্পন্দন না পাওয়ায় তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

রায়পুরা থানা সূত্রে জানা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ১:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins