বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রায়পুরায় ডিম কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

রায়পুরায় ডিম কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নরসিংদীর রায়পুরায় ডিম কিনতে গিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে লুৎফর নাহার (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে সাপমারা বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর নাহার মানিক ভূঁইয়ার স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে সাপমারা বাজারে আসেন লুৎফর নাহার। গাড়ি থেকে নেমে ডিম কেনার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনটি দৌলতকান্দি স্টেশন অতিক্রম করার সময় তিনি লাইনের ওপর পড়ে যান। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৭:৪৭ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1388 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins