শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

৫৪ বছরের ক্ষত একবছরে সারিয়ে তোলা সম্ভব নয়: নরসিংদীতে সারজিস আলম

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

৫৪ বছরের ক্ষত একবছরে সারিয়ে তোলা সম্ভব নয়: নরসিংদীতে সারজিস আলম

২৪ এর অভ্যুথ্থান পরবর্তী বাংলাদেশে মানুষের প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি – বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সংগঠনটির নরসিংদী জেলা শাখার আয়োজনে সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় সারজিস আলম আরও বলেন, বিগত ৫৪ বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়। বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কালচারালি করাপ্টেড হয়ে গিয়েছে। ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব থেকে বের হয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, এই নির্বাচনে জনগণ এনসিপিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত আছে। স্থানীয় নেতাকর্মীদেরকে মানুষের কাছে গিয়ে মানুষের সমর্থন গুছিয়ে আনার আহ্বান জানান এই নেতা।

এছাড়া, জুলাই সনদে স্বাক্ষর না করা নিয়েও যুক্তি তুলে ধরে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে এবং সেটি করা না হলে আদায় করে নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সারোয়ার তুষার ও সারজিস আলম ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির ঢাকা বিভাগীয় সম্পাদক সাইফুল হায়দার সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা। এসময়, জেলার ৬ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:১২ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1461 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins