বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষ বরণে প্রস্তুত মনোহরদী উপজেলা প্রশাসন, থাকছে বর্ণিল আয়োজন

রবিবার, ১২ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

নববর্ষ বরণে প্রস্তুত মনোহরদী উপজেলা প্রশাসন, থাকছে বর্ণিল আয়োজন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে বর্ণিল আয়োজন করেছে উপজেলা প্রশাসন। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা বৈশাখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরাতনের গ্লানি মুছে নতুন সূর্যের আলোয় আলোকিত এক নতুন দিনের প্রত্যাশায় এ আয়োজন সাজানো হয়েছে। বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উৎসবমুখর হয়ে উঠবে পুরো এলাকা।

এবারের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হবে বৈশাখী শোভাযাত্রা, যা মনোহরদী পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হবে। সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে লোকজ মেলার উদ্বোধন করা হবে।

এরপর সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান জানান, পহেলা বৈশাখের সকল আয়োজনে স্থানীয় বাসিন্দাদের সপরিবারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজনের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box

Posted ১১:১৩ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]