শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ প্রিন্ট
নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে দণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে একটি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার অপরাধ স্বীকার করেন। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নেপাল কান্তি দেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Posted ০৯:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]