শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক এম. এ. কামাল বিল্লাহ ১০ এপ্রিল শুক্রবার নরসিংদী আঞ্চলিক কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কার্যালয়ের সকল কর্মকর্তা উপস্থিত থেকে মহাপরিচালককে স্বাগত জানান। এ সময় তিনি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিএসটিআই’র জন্য চূড়ান্তভাবে নির্ধারিত জমি পরিদর্শন করেন।
পরবর্তীতে মহাপরিচালক কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং অফিস প্রধানের সঙ্গে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায় বিএসটিআই’র কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় মাঠ পর্যায়ে জ্বালানি তেল মনিটরিং কার্যক্রমে ব্যবহৃত মেট্রোলজি ল্যাবরেটরির যন্ত্রপাতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন শেষে কার্যালয়ের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান মহাপরিচালক এবং ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন।
সাপ্তাহিক ছুটির দিনেও এ ধরনের আকস্মিক পরিদর্শন বিএসটিআই কর্মকর্তাদের কাজে নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করছেন।
Posted ৩:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।