শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ প্রিন্ট
নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে বৈদ্যুতিক লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল ১৩ এপ্রিল সোমবার প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন “সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প”-এর অংশ হিসেবে রাস্তা সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। এ কাজের কারণে হাসপাতালের সামনে বিদ্যমান বৈদ্যুতিক লাইন স্থানান্তর করা হবে।
এজন্য সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Posted ০৯:০৮ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]