রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানহীন পোলট্রি ও ফিস ফিড উৎপাদন: বেলাবোতে দুই প্রতিষ্ঠানে জরিমানা

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

মানহীন পোলট্রি ও ফিস ফিড উৎপাদন: বেলাবোতে দুই প্রতিষ্ঠানে জরিমানা

নরসিংদীর বেলাবো উপজেলায় মানহীন পোলট্রি ফিড ও ফিস ফিড উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে কম পরিমাণে জ্বালানি সরবরাহের অভিযোগে আরেকটি ফিলিং স্টেশনকেও জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলা প্রশাসন, বেলাবো এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বেলাবো উপজেলার হোসেননগর এলাকায় অবস্থিত আর আর পি এগ্রো ফার্মস (ইউনিট-৩) প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ও গুণগত মান পরীক্ষণ ছাড়া পোলট্রি ফিড ও ফিস ফিড উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরে প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধি আব্দুল রহমান সাদ্দাম দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণ সম্পন্ন করে সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয় এবং এ বিষয়ে অঙ্গীকার নেওয়া হয়।

এদিকে, একই অভিযানে বেলাবোর বারৌচা এলাকায় অবস্থিত মেসার্স এল.এন ভূইয়া ফিলিং স্টেশন পরিদর্শন করে ডিস্পেনসিং ইউনিটে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতি ১০ লিটার জ্বালানিতে ৫০০ মিলিলিটার কম সরবরাহের অভিযোগে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর আওতায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজ সারতাজ জায়েদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, নরসিংদী কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) মিলন হোসেন। এছাড়া সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. কামরুল পলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৬:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]