বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণিল কর্মসূচি

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণিল কর্মসূচি

নব আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন তিনদিনব্যাপী বর্ণিল কর্মসূচি গ্রহণ করেছে। বর্ষবরণের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে নানা আয়োজন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এক বার্তায় জানান, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবারের নববর্ষ উদযাপন করা হচ্ছে। সকল আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে ১২ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এ সময়ের মধ্যে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদীতে বাঙালি সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১৪ এপ্রিল (০১ বৈশাখ ১৪৩৩) সকাল ৮টা ৩০ মিনিটে নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবে।

সকাল ৯টায় লোকজ মেলার উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ করা হবে।

এছাড়া সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা অংশ নেবেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]