নজরুল ইসলাম, কাশিমপুর | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী পৌর মেয়র মুজিবুর রহমানের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) গাজীপুর মহানগরের কাশিমপুর ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ মধ্যপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম(গেদা মাদবর) এর নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন— কাশিমপুর বিএনপি এর সাবেক সহ সভাপতি আকবর হোসেন মাষ্টার, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য আজিজুল ইসলাম মোল্লা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, মুজিবুর রহমান একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির জনপ্রতিনিধি। তিনি নির্বাচিত হলে গাজীপুর–১ আসনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা ভোটারদের বিএনপির পাশে থেকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
Posted ৮:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।