শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ    |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ

জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা দাবি অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচির পাশাপাশি কর্মবিরতি পালন করেন কর্মচারীরা।

এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ও কালেক্টরেট কর্মচারী সমিতির সদস্যরা। অবস্থান ও বিক্ষোভে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ের কর্মচারী মোঃ আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী মাহবুব রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মোঃ সুফিয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন। জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট জারি ও বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে ঢাকায় আরও কঠোর অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে বলে সরকারকে হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

Posted ৬:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins