শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার, নরসিংদীর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

দিবসের শুরুতে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, পাঠক, বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তী সময়ে জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলাম লিমনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান এবং সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা তথ্য অফিসারসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক, বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। ডিজিটাল যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি বইপড়ার অভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে আরও আধুনিক ও পাঠকবান্ধব করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে গ্রন্থাগরমুখী করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজন নরসিংদীতে পাঠচর্চা ও জ্ঞানচর্চার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1388 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins