বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ২ ডাকাত গ্রেফতার, পিকআপ উদ্ধার

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

রায়পুরায় চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ২ ডাকাত গ্রেফতার, পিকআপ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও উদ্ধার করা হয়েছে।

নরসিংদীর রায়পুরা থানার মামলা নং-৫৫(৩)২৬, ধারা ৩৯৫/৩৯৮ এর তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জড়িত দুই আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোবারক হোসেনের নেতৃত্বে এসআই জামিরুল ইসলাম, এএসআই তারেক হোসেন এবং সঙ্গীয় ফোর্স গাভেল, জুনায়েদ ও সোবহানকে নিয়ে পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ৬ মার্চ ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে নরসিংদী মডেল থানার উপজেলা মোড় এলাকা থেকে মোঃ হৃদয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন বিকাল ৪টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউসিয়া এলাকা থেকে নুরে আলম ওরফে মিঠাইকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দখল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি (রেজি: ঢাকা মেট্রো ন-২১-৮৮০১) উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাতে রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত বিএলএস নামক একটি ফ্যাক্টরিতে একদল সশস্ত্র ডাকাত দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নুরে আলমের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ৮টি মামলা এবং হৃদয়ের বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

Posted ০৫:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]