শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীসহ ১১ জেলায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার শঙ্কা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ১১ মে ২০২৫   |   প্রিন্ট

নরসিংদীসহ ১১ জেলায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার শঙ্কা

আজ শনিবার (১১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে নরসিংদীসহ দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তদূর্ধ্ব গতির ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর ও পঞ্চগড় জেলা এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর এই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে।

নরসিংদীতে বিশেষ সতর্কতা:
নরসিংদী জেলার ওপর দিয়ে প্রবল দমকা হাওয়ার সঙ্গে বজ্রঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় করে জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ:
বিপজ্জনক এই আবহাওয়ার প্রেক্ষাপটে জনসাধারণের নিরাপত্তায় আবহাওয়া অধিদপ্তর থেকে কিছু গুরুত্বপূর্ণ করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে

বজ্রপাতের সময় ঘরের ভিতর অবস্থান করুন এবং জানালা-দরজা বন্ধ রাখুন

খোলা মাঠ, উঁচু গাছপালা কিংবা বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন

সম্ভাব্য ঝড়ের সময় যাত্রা এড়িয়ে চলুন

বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন রাখুন

জলাশয় বা পানির সংস্পর্শ থেকে দূরে থাকুন

কংক্রিটের মেঝেতে শয়ন করা ও দেয়ালে হেলান দেওয়াও ঝুঁকিপূর্ণ হতে পারে

শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করাই নিরাপদ

আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এ সতর্কবার্তায় এসব পরামর্শ মেনে চলার অনুরোধ জানানো হয়।

আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে জনজীবনে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কৃষিকাজ, যানবাহন চলাচল, বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে পারে। এ অবস্থায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২২ অপরাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1419 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins