রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এম এম মিজানুর রহমান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহের শনিবার এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন নরসিংদীর দুইটি ১০০ শয্যা হাসপাতালসহ জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০টায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

Facebook Comments Box

Posted ১২:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1419 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins