বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ভৈরবে পেট্রোল পাম্পে অনিয়ম, মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট

ভৈরবে পেট্রোল পাম্পে অনিয়ম, মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে একটি পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স মিন্টু মিয়া ফিলিং স্টেশন-এর ডিস্পেনসিং ইউনিটসমূহ পরীক্ষা করা হয়। এ সময় একটি পেট্রোল ডিস্পেনসিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন-এর ডিস্পেনসিং ইউনিটসমূহ পরীক্ষা করে সঠিক পরিমাপ পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল।

অভিযানে বিএসটিআই নরসিংদী কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও সঠিক ওজন-পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box

Posted ৩:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins