বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীর পলাশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীর পলাশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি ইটভাটাকে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক মো. বদরুল হুদা এবং পরিদর্শক সমর কৃষ্ণ দাস। অভিযানে র‍্যাব-১১ এর একটি টহল দল ও নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারা অনুযায়ী পাঁচটি ইটভাটাকে দেড় লাখ টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স এম এ এস ব্রিক ফিল্ড, কাজৈর, ডাঙ্গা, মেসার্স আজিজ বকুল ব্রিক ফিল্ড, কাজৈর, ডাঙ্গা, মেসার্স কম্বাইন্ড ব্রিকস, ইসলামপাড়া, ডাঙ্গা, মেসার্স বন্ধু ব্রিকস (৭৭৭), ইসলামপাড়া, ডাঙ্গা,  মেসার্স একতা ব্রিক ফিল্ড, ইসলামপাড়া, ডাঙ্গা, পলাশ, নরসিংদী।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় নরসিংদী জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins