রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় নরসিংদী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়স্থ কালেক্টরেট ঈদগাহ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর সারোয়ার আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের দেহ ও মনকে সুস্থ রাখে। শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলায় নরসিংদী জেলার সুনাম রয়েছে, সেই ঐতিহ্য ধরে রাখতে হবে। ভবিষ্যতে যেন এখান থেকে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়—সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।

ভলিবল প্রতিযোগিতায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— রায়পুরা স্পোর্টস একাডেমী, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, কারারচর স্পোর্টস একাডেমী, ইলমা একাডেমী, পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং পিসিএসসি স্পোর্টস একাডেমী।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রায়পুরা স্পোর্টস একাডেমী এবং রানার্সআপ হয় ইলমা একাডেমী। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Facebook Comments Box

Posted ১:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1419 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins