শুক্রবার ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

তানোরের ডাকাতি মামলায় লুন্ঠিত মালামাল উদ্ধার’সহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ

মোঃ আলতাফ হোসেন বাবু,  রাজশাহী   |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

তানোরের ডাকাতি মামলায় লুন্ঠিত মালামাল উদ্ধার’সহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ

রাজশাহীর তানোর থানাধীন মালশিরা গ্রামের মো: মোয়াজ্জেমুল হোসেনের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এবং ডাকাত দল অভিযুক্তের স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও নগদ টাকা লুণ্ঠন করে। উক্ত ঘটনায় অভিযুক্ত মোঃ মোয়াজ্জেমুল হোসেন গত ৫ ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ৬/৮ জন অঞ্জাতনাম নামে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্তের আবেদনের পরপরই তাৎক্ষণিকভাবে তানোর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযুক্তের আবেদনের প্রেক্ষিতে রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল ইসলাম সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফ আলীর নেতৃত্বে একটি চৌকস দল উক্ত ঘটনায় ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তথ্য সুত্রে জানা যায়,গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো ১। মোঃ শাহাদত হোসেন কলম(৩৩), ২। মোঃ শান্ত ইসলাম(২৬), ৩। মোঃ বেলাল হোসেন(৩০), ৪। মোঃ শুকুর আলী(৫২), ৫। মোঃ শাকিল হোসেন(৪০), ৬। মোঃ রানা হোসেন(২৪), ৭। মোঃ রাসেল হোসেন(২২), ৮। মোঃ এখলাছ রহমান মিন্টু(৪২)। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ শুকুর আলী ডাকাতির দায় স্বীকার করে রাজশাহীর বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

অভিযুক্ত মো: শাহাদত হোসেন কলম বগুড়ার আদমদিঘীর ছাতিয়ান চৌধুরীপাড়া গ্রামস্থ মো: আ: সামাদ খোকার পুত্র, মো: শান্ত ইসলাম নওগাঁ মান্দার আবিদ্যপাড়া গ্রামস্থ মো: নাসির উদ্দিনের পুত্র, মোঃ বেলাল হোসেন পিরোজপুর নাজিরপুর বাকশি গ্রামস্থ মৃত সামছু শেখের পুত্র, মো: শুকুর আলী নওগাঁর ধোপাইলকুড়ি গ্রামস্থ মৃত কছের ফকিরের পুত্র, মো: শাকিল হোসেন জয়পুরহাট আক্কেলপুরের দারাড়কুল গ্রামস্থ মোঃ বাবুলের পুত্র, মোঃ রানা হোসেন ও মোঃ রাসেল হোসেন’দ্বয় নওগাঁর বদলগাছীর রামশাপুর গ্রামস্থ মোঃ আমজাদ হোসেনের পুত্র এবং মোঃ এখলাছ রহমান মিন্টু নওগাঁর খাঁস নওগাঁ চক এলাম ইদুর বটতলা গ্রামস্থ মো: মেছের আলীর পুত্র। অভিযুক্ত সকলেই আন্ত: বিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য।
তথ্য সুত্রে আরো জানা যায় উক্ত ডাকাত দল রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি করেছে‌।

রাজশাহী জেলা পুলিশের নির্দেশনা ও সহযোগিতায় ওসি ডিবি মোঃ আরিফ আলীর নেতৃত্বে, এসআই মোঃ স্বপন হোসেন’সহ রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ উক্ত আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন এবং এই ডাকাতি ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট ৮জনকে গ্রেফতার করেন। তথ্য মতে জানা যায় ১ হতে ৭ নং অভিযুক্তকে জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন তিলকপুর রেলষ্টেশন সংলগ্ন জনৈক মো: লিটন মোল্লার ভাড়া দেওয়া বাড়ি থেকে এবং ৮নং অভিযুক্ত মোঃ এখলাছ রহমান মিন্টু’কে নওগাঁ সদর থানাধীন ইদুর বটতলা নামক স্থানে মনোরমা জুয়েলার্স থেকে গ্রেফতার করে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন। গ্রেফতারকৃত ডাকাত মোঃ শুকুর আলী গত ১৫/০৯/২০২৫ খ্রি. কার্যবিধির ১৬৪ ধারায় তার অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। অভিযুক্তের জবানবন্দিতে জানা যায়।
অভিযুক্তের বর্ণনা মতে জানা যায়, গত ৫ ই সেপ্টেম্বর রাত আনুমানিক ৩.০০ টায় রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা গ্রামের মো: মোয়াজ্জেমুল হোসেনের বসতবাড়ির মেইন দরজা ভেঙ্গে ঘড়ে প্রবেশ করে সকলকে গামছা দিয়ে হাত, পা এবং মুখ বেঁধে ফেলে। ৪টি ফোন, নগদ ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, স্বর্নের চেইন, কানের দুল হাতের আংটি’সহ ১টি মোটরসাইকেল লুণ্ঠন করে কৌশলে পালিয়ে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা এবং ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এই ডাকাতির ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও লুন্ঠিত আরও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box

Posted ১২:১১ অপরাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins