মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট
১১/০৩/ ২০২৬ ইং তারিখ রোজ বুধবার আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহী পশ্চিম রেলওয়ের মহাব্যাপস্থাপক ( জি এম) জনাব ফরিদ আহমেদ এক সাক্ষাতকারে বলেন,আগামী ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ট্রেনের টিকিট কেনাবেচা নিয়ে কোন অনিয়ম দেখা দিলে তা কঠোর হস্তে দমন করা হবে।
বিশেষ করে টিকিট কালোবাজারীর মাধ্যমে কেনাবেচা পরিলক্ষিত হলে শুধু তাদের বিরুদ্ধে নয় জড়িতদের বিরুদ্ধে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী পশ্চিম রেলওয়ে জি এম ফরিদ আহমেদ আরো জানান,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা চালু থাকবে যে ট্রেন গুলো জয়দেবপুর ও পারবর্তীপুর স্টেশন পর্যন্ত চলাচল করবে এবং ঈদের যাতায়াতের জন্য এ সুযোগ জনগণ / যাত্রীদের সেবাই নিয়োজিত থাকবে।
ট্রেন চলাচলে কোন প্রকার যেন সমস্যার সৃষ্টি না হয় সে বিষয়টি ও গুরুত্ব সহকারে সর্বদা সংশ্লিস্ট দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের জন্য সজাগ করা হয়েছে।
তিনি আরো বলেন, অন্যান্যদের পাশাপাশি স্কাউটের বাচ্চারা ছোট এরকম কিছু ছেলেমেয়েরা এ সুযোগ ভোগ করবেন।এটা আমাদের আরএমপি এবং আনসারদের পাশাপাশি এখানে স্কাউটের সদস্যবৃন্দ কাজ করবেন স্টেসনে সে ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা করতে আরএমপি পুলিশ এবং ট্রাফিক পুলিশের সহযোগিতা নেয়া হবে।
এ বিষয়ে রাজশাহী পশ্চিম রেলওয়ের মহাব্যাপস্থাপক( জি এম) ফরিদ আহমেদ আরএমপি পুলিশ কমিশনার ড.জিল্লুর রহমানের সাথে কথা বলেন এবং আরএমপি পুলিশ কমিশনার জিল্লুর রহমান সহযোগিতার আশ্বাস দেন।
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।