শুক্রবার ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মনোহরদীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট

মনোহরদীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার এসআই (নিঃ) মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হাতিরদিয়া বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে, রসুলপুর গ্রামের বাসিন্দা মোবারক হোসেন (৮১) হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির কোচর থেকে নীল পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।

এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins