বাবলু রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়া | বুধবার, ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে দ্বিতীয় স্ত্রী জুঁই (২৪) কে হত্যার অভিযোগে স্বামী, প্রথম স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধাপাড়িয়া এলাকা থেকে আসামিদের গ গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নিহত শারমিন আক্তার জুঁই এর স্বামী কুদরত আলী সিজেল (৩৬) ও তার প্রথম স্ত্রী সাবিনা খাতুন (৩০) ও মা ঠেকারি খাতুন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুঁই ও আসামি সিজেন পরকিয়া জড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের বিবাহ দেয়। পরবর্তীতে ভিকটিম আসামি সিজেন ও তার প্রথম স্ত্রীর সঙ্গে একত্রে ঘর সংসার করতে থাকে। তবে আসামি সিজেন একজন ট্রাক ড্রাইভার হওয়ার কারণে সে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকলে আসামির প্রথম স্ত্রী ও তার মা ভিকটিমকে অত্যাচার করতে থাকে। অতঃপর গত ১০ মার্চ আসামিরা পরিকল্পনা করে ভিকটিমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ উঠলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ভিকটিমের লাশ মর্গে পাঠায়।
এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানার একটি মামলায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Posted ২:২২ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।