রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট

গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আজ ৪ মে (রবিবার) উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “Animal Health Takes a Team ” যা ভেটেরিনারি চিকিৎসা ও গবেষণার সমন্বিত গুরুত্বকে সামনে এনে সংশ্লিষ্ট সকলের অবদানকে স্মরণ ও স্বীকৃতি দেওয়ার একটি অনন্য উপলক্ষ। এ দিবসকে সাড়ম্বরে পালন করতে বিকাল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের বৃহৎ অংশগ্রহণে একটি বর্ণিল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত করে ভেটেরিনারি সংশ্লিষ্ট নানা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ডাক্তার, কৃষক ও গবেষকের পোশাকে ভেটেরিনারিয়ানদের বহুমুখী ভূমিকা তুলে ধরেন। পরে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ভেটেরিনারি দিবসের উপর একটি ফলপ্রসূ সেমিনার অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন, প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাকে আরো প্রাণবন্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষদীয় শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ ও রেজিস্ট্রার। সেমিনারের শুরুতে অনুষদীয় শিক্ষার্থী খাদিজা আক্তার রহিমা, সাব্বির খান ও হিমাল সাওয়ার তাদের বক্তব্যে ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কাজ করার অভিজ্ঞতা, পেশার গুরুত্ব, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এ পেশার ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। এরপর অনুষ্ঠানের কী-নোট স্পিকার হিসেবে বিশ্ববিদ্যালয়ের গাইনিকোলজি অবস্ট্রেট্রিকস এন্ড রিপ্রোডাক্টিভহেলথ এর প্রফেসর ড. আ.ন.ম আমিনুর রহমান বক্তব্য প্রদান করেন। বক্তব্যে স্পিকার ভেটেরিনারির ইতিহাস-ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সচিত্র তথ্য উপস্থাপন করেন। পরে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য শুধু পাঠ্যপুস্তক নয়, প্রয়োজন উদ্ভাবনী পরিবেশ, গবেষণার সুযোগ এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ যা নিশ্চিতে এ বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ।” সেমিনারের শেষ পর্যায়ে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান ভেটেরিনারি শিক্ষা, গবেষণা ও সেবাখাতে এর গুরুত্বের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন।

উপাচার্য বলেন, “ভেটেরিনারি পেশা কেবল পশু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সরাসরি মানুষের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণিসম্পদ খাত আমাদের দেশের অর্থনীতির একটি বড় চালিকাশক্তি বিধায় এই খাতের উন্নয়নে দক্ষ ও মানবিক ভেটেরিনারিয়ানদের ভূমিকা অপরিসীম।” উপাচার্যের বক্তব্যে গাকৃবির ভেটেরিনারি টিচিং হসপিটাল ও সংশ্লিষ্ট ল্যাবসমূহকে আন্তর্জাতিকমান সম্পন্ন করার বিষয়টিও গুরুত্ব পায়। উপস্থিত সকলের স্বাস্থ্য কামনা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন উপাচার্য। এদিকে এ ভেটেরিনারি দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে ভবিষ্যত পরিবেশবান্ধব পশুচিকিৎসা ও বিভিন্ন রোগ প্রতিরোধী চিত্র-পোস্টার প্রদর্শনীরও আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের নানা সৃজনশীল ও সচেতনতামূলক উদ্যোগ প্রশংসিত

হয়।

Facebook Comments Box

Posted ৮:০৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins