রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আকরাম হোসেন ও নজরুল ইসলাম ফরাজী নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে।

তারা দু’জনই কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে সোমবার (১৭ অক্টোবর) রাতে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম ফরাজী (কয়েদি নং— ৭৪৮২/এ) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে। আকরাম হোসেন (কয়েদি নং—৩৮১৮/এ) ময়মনসিংহের কোতয়ালি থানার মির্জাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ফরাজী সাভার থানার একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট—২) প্রায় ২০ বছর ধরে বন্দী ছিলেন। রোববার মধ্যরাতে তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাকে কারারক্ষীদের প্রহরাধীনে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে রাখা হয়। সোমবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আকরাম হোসেন নারী ও শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। তিনি সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে রাত ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আমিরুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়না তদন্ত এবং কারাবিধি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ৮:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins