রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

অগ্রণী ব্যাংকে ডিএমডি-১ পারসোমা আলম: কর্মকর্তাদের মাঝে নতুন আশার সঞ্চার

বিশেষ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

অগ্রণী ব্যাংকে ডিএমডি-১ পারসোমা আলম: কর্মকর্তাদের মাঝে নতুন আশার সঞ্চার

অগ্রণী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-১ (ডিএমডি-১) পারসোমা আলমকে ঘিরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানা গেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কর্মীদের সঙ্গে আন্তরিক ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

ব্যাংকের একাধিক কর্মকর্তার ভাষ্য, পারসোমা আলম যেমন স্মার্ট ও ভদ্র, তেমনি ব্যাংকবান্ধব ও গ্রাহকবান্ধব মানসিকতার একজন দক্ষ নির্বাহী। তার আচরণে কোনো ধরনের অহংকার বা অশোভন মনোভাব নেই। বরং তিনি সহকর্মীদের সঙ্গে সমন্বয় ও দলগত কাজকে গুরুত্ব দিয়ে থাকেন। কর্মকর্তারা মনে করেন, তিনি যদি ভবিষ্যতে কোনো ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পান, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে।

উল্লেখ্য, পারসোমা আলম রূপালী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকে যোগদান করেছেন। এর আগে রূপালী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকে আরও দুইজন ডিএমডি যোগদান করেছিলেন। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, অতীতে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সিদ্ধান্ত ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে ব্যাংকের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছিল। বিশেষ করে তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগে দীর্ঘদিন দায়িত্বে থাকা কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অদক্ষতার অভিযোগ উঠে আসে। এর ফলে সার্ভার সংক্রান্ত জটিলতা তৈরি হয় এবং কিছু গ্রাহক তাদের আমানত অন্য ব্যাংকে স্থানান্তর করেন বলে জানা যায়।

বর্তমানে পারসোমা আলম দায়িত্ব গ্রহণের পর ব্যাংককে নিজের প্রতিষ্ঠান হিসেবে দেখছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের আপন করে নিয়ে কাজ করছেন—এমনটাই দাবি সংশ্লিষ্টদের। ফলে কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ব্যাংকিং খাতের অভিজ্ঞদের মতে, বর্তমান সময়ে দক্ষ, সৎ ও কর্মীবান্ধব নির্বাহী কর্মকর্তার অভাব রয়েছে। এ প্রেক্ষাপটে পারসোমা আলমের নেতৃত্ব অগ্রণী ব্যাংকের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ডিএমডি-১ পারসোমা আলমের সার্বিক সফলতা ও সুস্থতা কামনা করেছেন।

Facebook Comments Box

Posted ১০:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1394 বার পঠিত)

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins