শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর বড় বাজারের ডায়মন্ড টেইলার্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে দুইতলায় অবস্থিত জনপ্রিয় এই টেইলার্সের কাপড়সহ সকল মালামাল। গতকাল বুধবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে দোকানের অভ্যন্তরে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে দোকানের গ্লাস ভেঙে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় আনুমানিক কয়েক কোটি টাকার কাপড় পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে ।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাঈম ইবনে হাসান গণমাধ্যম কে বলেন, খবর পেয়ে আমাদের ১টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট যোগদান করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে পরে বলা যাবে।
Posted ৭:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।