বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ মৌসুমে (অর্থ বছর ২০২৫-২৬) উফশী আউশ ধান, তিল ও মুগ এর আবাদ ও উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রায়েয়া, ইমদাদুল হক মিলন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ।

এ সময়ে অতিথিবৃন্দ ৭ হাজার ৬শ’ ৭০ জনকে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। ৩০ জনকে ১ কেজি করে তিল বীজ, ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ৫কেজি। ৮০ জনকে ৫কেজি করে মুগ বীজ, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ৫কেজি করে বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins