বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও দেশিয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

খন্দকার আমির হোসেন   |   বৃহস্পতিবার, ০২ মে ২০২৪   |   প্রিন্ট

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও দেশিয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তল, চাইনিজ কুড়াল, ছুরি ও দেশিয় অস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ মে) দিবাগত সোয়া ১২টার দিকে শহরের শালিখা এলাকার হেলিপ্যাড মাঠ থেকে ওই ৩ জনকে গ্রেফতার করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। গ্রেফতার কি তোদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলার রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের (বর্তমানে ভেলানগর পশ্চিম পাড়ায় থাকে) রাসেল মিয়ার ছেলে এনামুল (২৫), শহরের চৌহালা এলাকার কামরুল ইসলামের ছেলে রিফাত মিয়া (২১) ও শালিধা (কোনাপাড়া) এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (২৫)।
মামলার এজাহারে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাত্রীকালীন ডিউটি অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি সঙ্গবদ্ধ বিভিন্ন অস্ত্র-শস্ত্র সহকারে ডাকাতি করার উদ্দেশ্যে শালিখা এলাকার হেলিপ্যাডের ভিতর অবস্থান করছেন বলে জানতে পারেন। এই সংবাদে নরসিংদী সদর মডেল থানা উপ পরিদর্শক (এসআই) আ. গাফফার পিপিএম বার, এসআই আজিজুল ইসলাম, এএসআই নাজমুল হোসেন ও এএসআই ওয়াসিম আকরামকে সাথে নরসিংদী হেলিপ্যাড এলাকায় অভিযান চালায়। পুলিশ হেলিপ্যাডের ভিতর প্রবেশ করলে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালাতে থাকে। এসময় এনামুল , রিফাত ও রাকিবকে আটক করে পুলিশ। পরে এনামুল কোমরে থাকা ম্যাগজিনের ভিতরে লোড করা দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, সিফাতের হাতে থাকা একটি চাইনিজ চাপাতি, রাকিবের কোমর থেকে একটি কুড়ালসহ মাঠে পড়ে থাকা অবস্থায় দুটি ছুরি ও একটি রামদা উদ্ধার করে। আটককৃতদের কাছে হেলিপ্যাড এলাকায় কি করছিলেন এমন কথা জানতে চাইলে তারা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানায়।

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আসামী এনামুলের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর আরেকটি মামলা দায়ে করা হয়।

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আ. গাফফার পিপিএম বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাত ১২টার দিকে খবর পাই ১০/১২ জনের একটি দল হেলিপ্যাড এলাকায় অবস্থান করছেন। পরে আমরা সেখানে অভিযান চালালে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins