বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

নকলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সারাদেশের ন্যায় শেরপুরের নকলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ জুলাই (মঙ্গলবার) সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, ও মৎস্য পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা পরিষদের পুকুরে প্রায় ২৫ কেজি নানা জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

অবসরপ্রাপ্ত মৎস্য ক্ষেত্র সহকারী আলহাজ্ব হাফিজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান (নিঃবেঃ)
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার এবং উপজেলা মৎস্য লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। এর আগে গত ২৪ জুলাই (সোমবার) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান বলেন, নকলা উপজেলায় মোট মাছের চাহিদা ৫ হাজার ১শত ১৯ মেঃটন এবং মাছের মোট অর্জন ৫ হাজার ৭ শত ২৩ মেঃ টন। চাহিদা মেটানোর পরও আমাদের উদ্বৃত্ত থাকে ৬০০ মেঃটন। দৈনন্দিন আমিষের যে চাহিদা প্রয়োজন তার ৬০% চাহিদা পূরণ হয় মাছ থেকে।
উক্ত সভায় উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, মৎস্য লীগের নেত্রী বৃন্দ, সুশীল সমাজের নেত্রী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins