শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার রায়পুরা থানাধীন আলগী এলাকার বড়হাটি নৌকাঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ জামিরুল ইসলাম সংগীয় ফোর্সসহ আলগী এলাকায় অবস্থান নেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বড়হাটি নৌকাঘাটে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার গংঙাসাগর এলাকার মোঃ জসিম ভূইয়ার ছেলে মোঃ মহসিন ভূইয়া বাবু (৩৭) এবং একই থানার সেনারবাদি এলাকার সোহাগ মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া (২২)।
নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।