সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক কাউন্সিল চেয়ারপারসন এস. কে. কামরুলকে হত্যার চেষ্টা

শনিবার, ১০ মে ২০২৫   প্রিন্ট  

সাবেক কাউন্সিল চেয়ারপারসন এস. কে. কামরুলকে হত্যার চেষ্টা

০৯ মে শুক্রবার লায়ন্স ইন্টারন্যাশনাল-এর প্রাক্তন কাউন্সিল চেয়ারপারসন এস. কে. কামরুলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৮টা ৩০ মিনিটে ওয়ারি এলাকা থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উদ্দেশে রওনা হওয়ার সময় সচিবালয় এলাকার আবদুল গনি রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-চ ২০-৩৩৮৭) বাংলাদেশ সচিবালয়ের সামনে প্রথম ইউ-টার্ন অতিক্রম করার সময় একটি অজ্ঞাত নম্বরের হলুদ রঙের ট্রাক তার গাড়ির বাম পাশের সামনের অংশে ইচ্ছাকৃতভাবে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এস. কে. কামরুল।

সামাজিক ও আন্তর্জাতিক পর্যায়ে স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে জড়িত এই ব্যক্তিত্বের ওপর এমন হামলা পরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ সায়েন্স ফাউন্ডেশন ও লায়ন্স ইন্টারন্যাশনালের কাউন্সিল চেয়ারপারসন নির্বাচনের পর থেকেই একটি বিশেষ মহল তার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে। তার সহধর্মিণী বর্তমানে লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্বোচ্চ পদে কাউন্সিল চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

এস. কে. কামরুল মনে করছেন, তার সামাজিক ও পারিবারিক অবস্থানকে টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার পরপরই তিনি জীবননাশের আশঙ্কায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর: ৭২৫, তারিখ: ৯/৫/২০২৫)।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত ট্রাকটি ও এর চালককে শনাক্ত করা যায়নি। তদন্তসাপেক্ষে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এস. কে. কামরুল ও তার পরিবার।

এই ঘটনায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Facebook Comments Box

Posted ০৫:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]