শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাড়িগাঁও সিএন্ডবি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে মুদি, মিষ্টি ও ওষুধের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুইজন মিষ্টি ব্যবসায়ী ও একজন ওষুধ বিক্রেতার বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে) মো. শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি পুলিশ দল।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
Posted ৬:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।