শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের টহল শুরু হয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, জেলার নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে নরসিংদী সদর ও পলাশ উপজেলার জন্য ৪ প্লাটুন, শিবপুর ও মনোহরদী উপজেলার জন্য ৩ প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলার জন্য ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ দুপুরে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের টহল দিতে দেখা যায়।
নরসিংদী বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধ এবং সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে তারা সম্পূর্ণ প্রস্তুত। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সরকার ও নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলবেন।
Posted ৭:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।