রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মাদকের টাকা না পেয়ে শিবপুরে ছেলের হাতে খুন হলেন মা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট

মাদকের টাকা না পেয়ে শিবপুরে ছেলের হাতে খুন হলেন মা

নরসিংদীর শিবপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার সকালে নিজ ঘর থেকে বৃদ্ধা শামসুন্নাহারের (৭০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বৈলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও মৃত নরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামসুন্নাহারের ছোট ছেলে জাবের হোসেন (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাঁর বড় ভাই দীর্ঘ সময় ধরে বিদেশে অবস্থান করছেন। মা-ছেলে একাই বসবাস করতেন ওই বাড়িতে। জাবের প্রায়ই মায়ের কাছে মাদকের টাকা চাইতেন। টাকা না পেলে মারধর ও গালিগালাজ করতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। অনেক সময় রাতেও মাদকের টাকার জন্য মারমুখী হয়ে উঠতেন তিনি।

শনিবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো একসময় জাবের তাঁর মাকে শারীরিকভাবে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শামসুন্নাহারের মৃত্যু হয়। ঘটনার পর সারা রাত মায়ের মরদেহের পাশেই অবস্থান করেন জাবের।

রোববার সকাল ৯টার দিকে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ হলে ভেতরে ঢুকে শামসুন্নাহারের মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর মাথায় জখমের চিহ্ন এবং একটি হাত ভাঙা ছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শামসুন্নাহার একজন সদালাপী ও সমাজসেবামূলক কাজে জড়িত নারী ছিলেন। ছেলের এমন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

Facebook Comments Box

Posted ২:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins