শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের গণসংযোগ

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-১ (সদর) আসনে গণসংযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি মনোনীত প্রার্থী এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

মঙ্গলবার সকালে সদর উপজেলা মোড় হতে গণসংযোগ শুরু করেন তিনি। পরে নরসিংদী পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান খায়রুল কবির খোকন।

এ সময় খায়রুল কবির খোকন বলেন, বিগত সরকারের আমলে দিনের ভোট রাতে হওয়ায় জনগণ ভোট দিতে পারেনি। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। 

গণসংযোগের সময় জেলা বিএনপির সহ-সভাপতি এমএ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins