শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

রাজশাহী জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান।

পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ। বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

বর্ষবরণে রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার গেট থেকে শুরু হয়ে রাজশাহী শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। শুভ নববর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় যোগ দেন বিভাগীয় কমিশনার জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ; রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান সহ রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও রাজশাহী জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাঙ্গালির ঐতিহ্যকে তুলে ধরেন।
বৈশাখী শোভাযাত্রা শেষে নববর্ষ উপলক্ষে রাজশাহী জেলার ড্রিলশেডে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ডিআইজি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার, অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রশাসক, জেলা পরিষদ রাজশাহী, মোঃ মাহফুজুর রহমান রিটন প্রশাসক,রাজশাহী সিটি কর্পোরেশন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলার অন্যান্য সরকারী চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]