শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ প্রিন্ট
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী শাখায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) আয়োজিত এ ক্যাম্পে প্রায় আট শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পাওয়ারের চশমা বিতরণ করা হয়।
ক্যাম্পে চক্ষু, গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা প্রদান করেন ডা. সুহাইরা বিনতে ইসলাম, ডা. শাহ মোহাম্মদ আবু সুফিয়ান, ডা. জাবেদ আহমেদ, ডা. সুজন কুমার, ডা. মো. আমিনুল ইসলাম ও ডা. আহসান উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএমকে’র সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী শাখার ব্যবস্থাপক নাসরিন আক্তার, জোনাল হিসাব কর্মকর্তা মো. আবুল হাসান এবং শাখা হিসাব কর্মকর্তা দেবব্রত সরকার।
সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন মো. মেহেদী হাসান লিমন, মো. সোহেল রানা, মো. জাহিদুল ইসলাম, মো. ওয়াসিম উদ্দিন ও মো. ইব্রাহিম হোসেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার এবং উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেল্থ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতিও ধন্যবাদ জানান তারা।
পিএমকে’র সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম বলেন, ১৯৮৮ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পিএমকে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আরও জানান, এপ্রিল মাসজুড়ে সংস্থাটির সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও চোখের রোগীদের পাওয়ারের চশমা বিতরণ কার্যক্রম চলবে।
Posted ০৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]