বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসক জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান স্যারের সভাপতিত্বে ১৬ এপ্রিল ২০২৩ তারিখে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি মহোদয় বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক ও বিপণীকেন্দ্রগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এ লক্ষ্যে ব্যবসায়ী ও জনগণকে সচেতন করতে হবে। তিনি জানান, দুর্যোগ আক্রান্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করার নিমিত্ত উৎসুক জনতার ভিড় যেন না হয়, সে লক্ষ্যে আহ্বান জানান।

জেলা প্রশাসক স্যার আরো বলেন, বিপণী-বাজারগুলোতে স্মোক ডিটেক্টরে স্থাপন ও কার্যকরী করতে হবে। ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার বিধি সকলকে শিখে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপণের জন্য নিকটবর্তী জলের উৎস ঠিক করে নিয়মিত মহড়া পরিচালনার জন্য সভাপতি ফায়ার সার্ভিস বাহিনীকে অনুরোধ জানান।

সভায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে নরসিংদী জেলার শেখের চর বাজার, বাবুরহাট বাজারসহ অন্যান্য বিপণীকেন্দ্রগুলো সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আসন্ন বর্ষা মৌসুমে নদীভাঙন রোধে বাপাউবোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভায় দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সকলের সম্মিলিত প্রয়াসের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

Posted ০৬:১১ অপরাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]