মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪   প্রিন্ট  

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মুত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম মো. বুরহান উদ্দিন(২৫)। তিনি সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখা চাকরিরত ছিলেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বুরহান উদ্দিনের সাথে তার সঙ্গে ছিলেন একজন তরুণী। তবে ঘটনার আকস্মিকতায় তিনি জ্ঞান হারিয়ে ফেলায় এর বেশী পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আর তরুণীকে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বুরহানের আত্মীয়-স্বজনের সাথে  যোগাযোগ করা হযেছে। বিস্তারিত পরে জানানো যাবে।

Facebook Comments Box

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]