মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   প্রিন্ট  

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গত রোববার সকালে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও বৃক্ষরোপন। বর্ণাঢ্য র‍্যালিটি জজ কোট চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফিরোজ কবির, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সুলতান মাহমুদ, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান, জেলা বারের সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স, সাধারন সম্পাদক অ্যাড. জিএস আলমগীর, সিনিয়র অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, ফেন্ডশীপ সংগঠনের জেলা সমন্বয়কারী মো. ইউনুস আলী সহ বিচার বিভাগের বিচারক, আইনজীবি, সাংবাদিক এবং বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন এনজিওগুলোর উদ্যোগে আদালত প্রাঙ্গণে ১০টি স্টল বসানো হয়। শেষে অতিথিবৃন্দ জজ কোর্ট চত্বরে লিগ্যাল এইড মেলার স্টল পরিদর্শন করেন। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মাট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’
Facebook Comments Box

Posted ১১:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]