বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তারসহ, ১৬ লাখ টাকা উদ্ধার

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪   প্রিন্ট  

নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তারসহ, ১৬ লাখ টাকা উদ্ধার

 নরসিংদীতে মোবাইল ব্যাংকিং নগদ-এর ২ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে  গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৯ এপ্রিল) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ জন ও  ১০ এপ্রিল ২ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার। এসময় ছিন্তাই করা ৬০ লাখ টাকার মধ্যে ১৬ লাখ টাকা তাদের কাছ থেকে  উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বিধান মিয়া আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে ঘটনার বিবরণসহ জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।    

 

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী পৌর এলাকার শালিধা মহল্লার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০), মাধবদী থানার জিতরামপুর চরদিঘলদী এলাকার মৃত লিটন মিয়ার ছেলে মো: হৃদয় (২৪), পলাশ উপজেলার ইছাখালী পশ্চিমপাড়া এলাকার মোশারফ মিয়ার ছেলে মো: সোলাইমান মিয়া (৩৭)। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মো: দেলোয়ার হোসেন পাঠান ও মো: শাহিন নামে নগদের দুই কর্মী টাকা নিয়ে নরসিংদী শহর হতে রায়পুরা যাওয়ার পথে গুলি করে ৬০ লাখ টাকা ছিনিয়ে নেয় অজ্ঞাত ছিনতাইকারীরা। এঘটনায় রায়পুরা থানায় মামলার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে গত ১০ এগ্রিল শিবপুরের কলেজ গেইট এলাকা হতে হৃদয় ও সোলাইমান মিয়া নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট হতে লুট হওয়া টাকার মধ্যে ২ লাখ টাকা জব্দ করা হয়।

 

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় হতে বিধান মিয়া নামে জড়িত আরও ১ জনকে গ্রেপ্তার ও তার নিকট হতে লুষ্ঠিত টাকার ১৪ লাখ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দীতে বিধান মিয়া জড়িত থাকার কথা স্বীকার করে মোট ৬ জনে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে জনপ্রতি ১৪ লাখ টাকা ভাগবাটোয়ারা করে নেয় বলে স্বীকার করে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে এ ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার। বিভিন্ন অপরাধে সোলাইমান মিয়ার বিরুদ্ধে ৪টি ও মো: হৃদয়ের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।   উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নরসিংদী শহর হতে ৬০ লাখ টাকা নিয়ে রায়পুরা যাওয়ার পথে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ (মাহমুদনগর) এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নগদের ২ কর্মী পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো: শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)।

Facebook Comments Box

Posted ০৬:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]