আল মাসুদ লিটন, | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
জামালপুর সদর উপজেলা তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয়ের মাসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণআলোচনা ও দোয়া মাহফিল সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুর রহমান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামালপুর সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, মির্জা সাখাওয়াতুল আলম মনি, আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা,অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, জি এস এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সালেহীন রেজা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুজায়েত আলী ফকির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ এ কে এম মুস্তাফিজুর রহমান মুক্তা,সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবুল,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা পারভীন হেনা চেয়ারম্যান, সাধারণ সম্পাদক হাসিনা আকাশসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন বাবুল।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান।
Posted ৫:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।