দুর্গাপুর প্রতিনিধি : | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় দুর্যোগ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের বাস্তব মহড়া। এতে দুর্যোগের সময় তাৎক্ষণিক করণীয়, উদ্ধার কার্যক্রম ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা এর সভাপতিত্বে, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সাব-রেজিষ্টার অফিসার নাজমুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, আইসিটি অফিসার মেহেদী হাসান, আনসার ভিডিপি অফিসার শম্পা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আলামিনসহ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন সময়ে প্রস্তুতি, উদ্ধার ও নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর কৌশল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
Posted ২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।