মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

বিএনপি দেশের মানুষের সকল অধিকার পূনপ্রতিষ্ঠা করবে ড. আব্দুল মঈন খান

নরসিংদী প্রতিবেদক:   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট

বিএনপি দেশের মানুষের সকল অধিকার পূনপ্রতিষ্ঠা করবে ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকে যে পরিবেশে ইফতার মাহফিল করতে পারছি, তা বিগত ১৭ বছর সম্ভব হয়নি। কথা বলা, ভোট প্রয়োগ কিংবা ধর্ম-কর্ম পালনেও কোন স্বাধীনতা ছিলনা। এদেশ থেকে গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিল আওয়ামীলীগ। ছাত্র-জনতার আন্দোলনের ফশ্রুতিতে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যার মুল ভূমিকা ছিল বিএনপির। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকার সহ সকল অধিকার পূনপ্রতিষ্ঠা করা হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে।

তিনি সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।

Facebook Comments Box

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins