বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট

মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) মনোহরদীর হাতিরদিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান।

অভিযানকালে বাজারের বিভিন্ন বীজ বিক্রয়ের দোকান, ইফতারি দোকান ও মুদির দোকানে তদারকি করা হয়। এসময় বিক্রয়ের জন্য সংরক্ষিত বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে না রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় দুইজন মুদি ব্যবসায়ী ও একজন বীজ বিক্রেতাকে জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা।

এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins