মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

বাংলাদেশ ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

বাংলাদেশ ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে এসএসসি ৯৪ ব্যাচের প্রয়াত সদস্যদের স্মরণে কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং পরিবারদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হওয়া এ কর্মসূচি সাত দিনব্যাপী বিভিন্ন জেলা-উপজেলায় পালিত হয়।

নরসিংদী, নারায়ণগঞ্জ, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে কবরবাসী ৯৪ ব্যাচের বন্ধুদের কবর জিয়ারত, দোয়া এবং পরিবারগুলোর মাঝে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।

কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৭ ডিসেম্বর (রবিবার) নরসিংদীর ভেলানগর ইসলামিয়া এতিমখানায়। সেখানে কোরআন খতম, দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের উপদেষ্টা ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, গ্রুপ ক্রিয়েটর ও বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, পুলিশের অফিসার ইনচার্জ ৯৪ ব্যাচের মীর মাহবুবুর রহমান, এডমিন মোঃ আঃ হালিম, সাইফুল সাথী, শরিফুল আলম, ইঞ্জিনিয়ার মোঃ আতিকুল ইসলাম হান্নান, শাহীন কবির, মোঃ অহিদুল্লা ভুইয়া, এস.এম. মাসুদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন ৯৪ ব্যাচের বন্ধু মোঃ জসিম উদ্দিন সরকার, আবু সাইয়েম, শামিম জামাল, হুমায়ুন কবির, মানিক রাজা, আঃ আজিজ, রুহুল আমিন খন্দকার, আলমগীর হোসেনসহ আরও অনেকে।

পরে দোয়া মাহফিলে কবরবাসী সকল বন্ধু ও মুসলিম উম্মাহর রুহের মাগফিরাত কামনা করা হয়।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins